আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ || রাজধানীর বটতলা মাছ বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে শনিবার সকালে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর ব্যস্ততম বটতলা বাজার সংলগ্ন আবর্জনারস্তূপে আগুন। এই ঘটনায় অল্পেতে রক্ষা পেল বটতলা বাজার সহ আশপাশ এলাকা। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
