দূর্গা চৌমুহনী বাজারে উৎসবের মেজাজে সম্পন্ন হল বাজার কমিটির ভোট, গণনা বুধবার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || রাজধানীর দূর্গা চৌমুহনী বাজারে উৎসবের মেজাজে চলছে বাজার কমিটির ভোট গ্রহণ পর্ব। মোট ভোটার ৭৩৫ জন। মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট। জানা যায়, গণনা হবে বুধবার সকাল দশটায়। সম্পাদক পদে দুই প্রার্থী তাপস ঘোষ ও আশুতোষ দাশ দাঁড়িয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাপস ঘোষ জানান, জয় সম্পর্কে ১০০% নিশ্চিত এবং আগামী দিনে বাজারকে নবরূপে সাজানো হবে বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*