শুরু হল উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরীক্ষা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে || সোমবার থেকে শুরু হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২২ সালের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরীক্ষা। এদিন দুপুর ১২টায় শুরু হয় উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরীক্ষা। পরীক্ষা শেষ হয় দুপুর ১টা ৩০ মিনিটে। এদিন রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে দেখা গেছে পরীক্ষার্থীদের৷ উল্লেখ্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা কয়েক মাস পূর্বেই সমাপ্ত হয়ে গিয়েছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*