বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ মে || বর্তমানে ডিজিটাল যুগে হারিয়ে যাচ্ছে নাটক। বিগতদিনের বিভিন্ন কাহিনী অবলম্বন করে হারিয়ে যাওয়া নাকটকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শান্তিরবাজারের বিবর্তন সামাজিক সংস্থা। এই সামাজিক সংস্থা বিগতদিনে শান্তিরবাজারে বিভিন্ন সামাজিক কর্মসূচী করেছে। এরইমধ্যে শান্তিরবাজারে প্রতিভাবান শিল্পীদের বাছাই করে নাট্যকর্মশালা অনুষ্ঠীত করতে যাচ্ছে। বিবর্তন সামাজিক সংস্থার উদ্দ্যোগে শান্তিরবাজারের মুকুট অডিটরিয়ামে এক নাট্য কর্মশালা অনুষ্ঠীত হয়। এই সামাজিক সংস্থা নাট্যকর্মশালার মাধ্যমে শান্তিরবাজার মহকুমার লোকজনদের এক বিশেষ উপহার দিতে চলছে। নাট্য কর্মশালায় অংশগ্রহনকারী প্রতিভাবান শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সকলে আশাবাদী আগামীদিনে এই সংস্থার উদ্দ্যোগে শান্তিরবাজার নাটকের উপর একটি থিয়েটার গঠন করা হবে। এতেকরে বর্তমান ডিডিটাল যুগে পুনরায় ফিরে আসবে ঐতিয্যবাহী নানান প্রকারের নাটক।
