আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে || রাজধানীর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরে ১০০ মিশন বিদ্যাজ্যোতি প্রকল্পের উদ্বোধন হয় শুক্রবার। এদিন এই প্রকল্পে প্রথম শ্রেণীর উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার আগরতলা পুর নিগমের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ, ৪নং ওয়ার্ডের সুপর্না দেবনাথ, জেলা শিক্ষা আধিকারিক রূপন রায়, স্কুল পরিদর্শক দেবব্রত বিশ্বাস, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ প্রমুখ।
