ইন্দ্রনগরস্থিত শ্মশান পরিদর্শনে মেয়র, কথা বললেন এলাকাবাসীর সাথে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে || দায়িত্বভার কাঁধে নেওয়ার পর থেকে আগরতলার চিত্র পাল্টে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাস্তা সম্প্রসারণ সহ ফুটপাত দখলমুক্ত অভিযান প্রায় রোজ দিনই চালিয়ে যাচ্ছে তিনি।
শুক্রবার রাজধানীর ইন্দ্রনগরস্থিত শ্মশান পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এলাকাবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি কথা বলেন এলাকাবাসীর সাথে। উনার এদিনের পরিদর্শনকালে উনার সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সুমা মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*