আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || বিদ্যাজ্যোতি প্রকল্পে বুধবার থেকে রাজধানীর অরুন্ধতী নগর এইচ এস স্কুল চালু হল ইংরেজি মাধ্যমে। ইংরেজি মাধ্যমে সিবিএসসি সিলেবাস অনুযায়ী ক্লাস ওয়ানের শুরু হল শিক্ষা দান ব্যবস্থা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলার অলক রায়, আগরতলা পুর নিগম সাউথ জোন চেয়ারম্যান অভিজিৎ মল্লিক।
