হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে জোলাইবাড়ী ব্লকে রক্তদান শিবিরের আয়োজন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মে || সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী ব্লকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শান্তিরবাজার জেলা হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়। উদ্ভোধকের পাশাপাশি এই শিবিরে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের বিডিও ডঃ অভিজিৎ দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, ব্লকের এগ্রি স্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, বিশিষ্ট সমাজ সেবী অজয় রিয়াং, মনিন্দ্র বিশ্বাস, কেশব চৌঁধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক জানান, শান্তিরবাজার জেলা হাসাপাতালে প্রতিমাসে প্রায় ২০০ ইউনিট রক্তের প্রয়োজন হয়ে উঠে। সঠিক ভাবে রক্তের জোগান না থাকায় লোকজনেরা অসুবিধার সন্মুখিন হতে হয়। মানুষের জীবনে মৃত্যু অনিবার্য। তাই বলে রক্তের অভাবে লোকজন মারা যাবে তা মেনে নেওয়া যায় না। যাতে করে লোকজন রক্তের অভাবে না মারা যায় তার জন্য মহকুমা শাসকের উদ্দ্যোগে প্রতিনিয়ত রক্তদানের ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে বিধায়ক শঙ্কর রায় মহকুমা শাসকের এই ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অভিজ্ঞ মহল মহকুমা শাসকের এই ধরনে উদ্দ্যোগকে সধুবাদ জানান। উনাদের মতে জেলা হাসপাতালে রক্তের সংকট মেটাতে সমগ্র জেলার ক্লাব, সংস্থা, এন জি ও, বিভিন্ন প্রকারের লাইন ডিপার্টমেন্ট এগিয়ে আসা প্রয়োজন। শুধুমাত্র মহকুমার লোকজনেরা রক্তদান করে জেলা হাসাপাতলের রক্তের সংকট মেটানো সম্ভব নয়। তাই রক্তের সংকট মেটাতে সকলকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন অভিজ্ঞ মহল। জোলাইবাড়ী ব্লকে এই রক্তদান শিবিরে মোট ১৭ জন রক্তদান করেছেন বলে জানা যায়। এই রক্তদানে বিভিন্ন গ্রামীন সংগঠনের সদস্যদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়। সকলে ব্যাপক উৎসাহের সহিত রক্তদানে এগিয়ে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*