বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মে || মুহুরীপুর বনবিহার এলাকায় মুহুরী নদীর পারে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর বনবিহার এলাকায় মুহুরী নদীর পারে এক ব্যক্তিকে পরে থাকতে দেখে এলাকাবাসী। এই বিষয়টি এলাকাবাসির নজরে আসার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাইখোড়া থানায়। ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানার এস আই সৌরভ দাস আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে। ঘটনাস্থলে গিয়ে তদন্তক্রমে জানা যায়, নদীর পারে পরে থাকা ব্যক্তি মুহুরিপুর এলাকার বাসিন্দা লাল মোহন চক্রবর্তী। তিনি মৃত অবস্থায় নদীর পারে পরে রয়েছে বলে জানা যায়। এই রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই মৃত্যু নিয়ে এস আই সৌরভ দাস জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল ছুটে আসেন। পরবর্তী সময় জানা যায়, লালোহন চক্রবর্তীর মৃতদেহ যে জায়গায় রয়েছে সেই জায়গা শান্তিরবাজার মহকুমার হলেও জায়গাটি বিলোনিয়া থানার আওতায়। তাই মৃতদেহ বিলোনিয়া থানার আরক্ষাদপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। অপরদিকে এস আই সৌরভ দাস জানান, মৃতদেহের ময়নাতদন্তের পর উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।
