আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন || রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের আগামী ১০ই জুলাই তারিখ একটি প্রবেশিকা পরীক্ষা নেওয়া ঘোষণা করা হয়। এই পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই’র সভাপতি সম্রাট রায় উচ্চশিক্ষা অধিকর্তার নিকট একটি ডেপুটেশন প্রদান করেন।
তারিখ পরিবর্তনের বিষয়ে সম্রাট রায় বলেন, ১০ই জুলাই মুসলিম ধর্মীয় লোকদের পবিত্র উৎসব ইদি- উল-আজহা। এই দিনটি জাতীয় ছুটির দিন। তাই এই দিন কিভাবে পরীক্ষা হতে পারে। এই জন্য উক্ত পরীক্ষার সময়সূচী পরিবর্তনের জন্য তারা উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। উচ্চশিক্ষা অধিকর্তা ও তাদের তারিখ পরিবর্তনের আশাস প্রদান করেন বলে জানা যায়।
