রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা, মিছিল করে মনোনয়নপত্র জমা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন || আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। জানা যায়, ৬-আগরতলা কেন্দ্রে পান্না দেব, ৮-টাউন বড়দোয়ালী কেন্দ্রে নীল কমল সাহা, ৪৬-সুরমা কেন্দ্রে অর্জুন দাস এবং ৫৭-যুবরাজ নগর কেন্দ্রে ডঃ মৃণাল কান্তি দেবকে প্রার্থী করা হয়েছে।
এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার পরই ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্না দেব এবং ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নীল কমল সাহা রাজধানী আগরতলায় মিছিল করে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*