আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || ৪ঠা জুন কমিউনিস্ট পার্টির ১০’ম সদর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কমরেড দীনেশ চন্দ্র সাহা নগর এবং কমরেড শঙ্করলাল সাহা মঞ্চ নামাঙ্কিত কৃষ্ণনগরস্থিত সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে। সম্মেলনের সূচনাতেই পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই নেতা হরিহর সাহা। তারপর শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআই রাজ্য নেতৃত্ব, বিভাগীয় নেতৃত্ব এবং উপস্থিত প্রতিনিধিগণ।
তারপর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনের সভাগৃহে কমরেড বিভাস ভট্টাচার্যীকে সভাপতি করে সম্মেলনের প্রতিনিধি অধিবেশন শুরু হয়। শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন সিপিআই সদর বিভাগীয় সহ-সম্পাদক তপন নন্দী এবং প্রয়াত গণআন্দোলনের নেতৃত্ব, কর্মীসমর্থক এবং বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তারপর সম্মেলনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন সিপিআই রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার এবং সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস।
তারপর সম্মেলনে প্রস্তাবিত সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য। সম্পদকীয় প্রতিবেদনের উপর মোট ১১’জন প্রতিনিধি আলোচনা করেন। সম্পাদকীয় প্রতিবেদনের প্রতিনিধিদের আলোচনার জবাবই ভাষণ দেন বিদায়ী সম্পাদক মিলন বৈদ্য।
সম্মেলন থেকে ১৭ জনের পূর্ণাঙ্গ এবং ২ জন আমন্ত্রিত সদস্য নিয়ে নতুন ১৯’জনের নতুন বিভাগীয় পরিষদ গঠন করা হয়।
মিলন বৈদ্যকে পুনরায় সর্বসম্মতক্রমে নতুন বিভাগীয় পরিষদের সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলন থেকে আগামী ১১-১২’জুন আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া সিপিআই ২২’তম রাজ্য সম্মেলনের জন্য ১৩’জন প্রতিনিধি সর্বসম্মতক্রমে নির্বাচিত করা হয়।
