আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন || হাতেগোনা আর কিছু দিনের অপেক্ষা। তারপরই গণদেবতাদের ভোট দানে ভোটে জয় পাওয়া প্রার্থীরা হাসবে জয়ের হাসি। রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপ-নির্বাচকে সামনে রেখে প্রতিদিন জনসম্পর্ক অভিযান চালিয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালী এলাকার বিভিন্ন বুথ কেন্দ্রের জনগণের দুয়ারে দুয়ারে ভোট চাইতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, জনসম্পর্ক অভিযানে বিপুল সাড়া পাচ্ছেন তিনি। আসন্ন নির্বাচনে উনার জয় নিশ্চিত বলে আশা ব্যাক্ত করেন তিনি।
