চারের ভোট, তেইশের রিহার্সেল

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৬ জুন || শূন্য আসনের ভোটের মূল্য কতদূর বোঝা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর হাই ভোল্টেজ প্রচার দেখে, চারের ভোটের প্রচার ছাপিয়ে গেছে সুনামির ঢেউ। ৪৬-সুরমা, ৫৭-যুবরাজনগর, ৮নং টাউন বড়দোয়ালী, ৬নং আগরতলা কেন্দ্র জেতার জন্য শাসকদল সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, কারন এই শূন্য আসনের ভাগ্যের সঙ্গেই জড়িয়ে আছে ২০২৩’এ ক্ষমতায় ফেরার স্বপ্ন পূরনের যোগসূত্র। বি জে পি’র কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেব’কে সংগঠনের কাজে ঠেলে দিয়ে নতুন মুখ্যমন্ত্রী বসানোর মধ্যে দিয়ে শূন্য আসনের ভোট থেকে ২০২৩’র ঘুঁটি সাজানোর কাজ শুরু করেছে বলাই বাহুল্য। চার আসনের ভোট ক্ষমতাসীন দলের জন্য সম্মান রক্ষার তো বটেই, অ্যাসিড টেস্ট বললেও অত্যুক্তি হবে না।অন্যদিকে বিরোধীদলগুলো কোমর কষে ময়দানে অবতীর্ণ হয়েছে, বি জে পি’র অগ্রযাত্রা রুখে দিয়ে ২০২৩’র জমি তৈরি করতে। চারের ভোট প্রচারের উত্তাপ শেষ লগ্নে সাইক্লোনের রূপ নেবে। চার কেন্দ্রের ভোটাররা ঝড়ো প্রচার আর ভাষণ শুনছেন, রায় দেবেন হিসেব করে।ত্রিপুরায় চার কেন্দ্রের ভোট সবকটা রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন বাইরে থেকে ও নেতা নেত্রীদের আগমন শুরু হয়ে গেছে, শেষ বেলায় ভোটারদের মন ভুলিয়ে, মন গলিয়ে জয়ের রাস্তা সুগম করতে, বিশ্বাস আর আস্থার পরীক্ষায় গণ দেবতার রায় জানা যাবে ২৬’শে জুন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*