স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় ইভিএম বন্দি জনতার রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || ২৩শে জুন শেষ হল রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। গণদেবতারা তাদের পবিত্র ভোটদানে শাসক দল বিজেপি এবং বিরোধী দল মিলিয়ে মোট ২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করেছেন। ৬-আগরতলা এবং ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ইভিএম বন্দি জনতার রায় এখন স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় রয়েছে। ভোট গণনা হবে ২৬শে জুন। সেদিন জয়ের হাসি হাসবে কে তার অপেক্ষায় শহরবাসী। এদিন এই বিষয়ে বিস্তারিত ভাবে জানান সদর মহকুমা শাসক অসীম সাহা।
উল্লেখ্য, ৪৬-সুরমা এবং ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলো রাখা হয়েছে যথাক্রমে কমলাপুর বিদ্যালয়ে এবং ধর্মনগরে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*