পানীয় জলের সমস্যা, নদিতে বালির চড় জমার কারনে জল সরবরাহ করতে বেঘাত

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৯ জুন || তেলিয়ামুড়া পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ড এলাকায় বিগত কিছু দিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভোগছেন ওয়ার্ড বাসিরা। বিশেষ করে ১০, ১২, ১৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা বিগত কিছু দিন যাবৎ সাপ্লাই পয়েন্ট এর মাধ্যমে জল সরবরাহ প্রায় নেই বললেই চলে। এমনটাই অভিযোগ ওয়ার্ড বাসীদের। জল না পেয়ে তেলিয়ামুড়া ডি ডাব্লিউ এস অফিসে অভিযোগ জানান স্থানীয় ওয়ার্ড বাসিরা। সম্প্রতি তেলিয়ামুড়া ডি ডাব্লিউ এস দপ্তরের আধিকারিক এর নিকট এলাকার বাসিন্দারা তাদের এলাকায় পানীয় জলের সমস্যা জানাতে সম্মিলিত ভাবে হাজির হন। তাদের অভিযোগ এলাকায় বেশ কিছুদিন যাবৎ সাপ্লাই পয়েন্ট এর মাধ্যমে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে।
এই বিষয়ে তেলিয়ামুড়া ডি ডাব্লিউ এস দপ্তরের যোগাযোগ করা হলে দপ্তরের কর্মরত এক ইঞ্জিনিয়ার জানান, বিগত দিনে বৃষ্টি পাতের ফলে খোয়াই নদিতে বালির চড় জমার কারনে জল সরবরাহ করতে বেঘাত ঘটছে। তিনি আরও জানান, তেলিয়ামুড়া পুর বাসিদের জল সরবরাহ করার জন্য তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক অফিস সংলগ্ন খোয়াই নদী থেকে জল সংগ্রহ করে তা বিশুদ্ধ করা হয় এবং পাইপ লাইনের মাধ্যমে পুর এলাকায় সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু খোয়াই নদীর যে জায়গা থেকে জল সংগ্রহ করা হয় সেখানে নদীর বক্ষে বালি জমে যাওয়ার কারনে সাময়িক বেঘাত ঘটছে। সমাধানের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, এখন মেনুয়েল পন্থায় বালি সরানোর ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে তবে বালির পরিমান বেশি থাকায় মেসিনের মাধ্যমে বালি সরানোর ব্যবস্থাও করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*