আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে শিলচরে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার রাজধানীর উজ্বয়ন্ত প্রাসাদের সামনে থেকে ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশনের তরফে শিলচরে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লক্ষ টাকা সাহায্য খাদ্য সামগ্রী ও অন্যান্য সামগ্রী পাঠানো হয়। এদিন ত্রাণ সামগ্রীবাহী গাড়ীর আনুষ্ঠানিক যাত্রারম্ভ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ সদর মহকুমা শাসক।
