প্রদেশ কংগ্রেসের গোষ্ঠী কুন্দল অব্যাহত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গোষ্ঠী কুন্দল অব্যাহত। বাধারঘাট ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দিলীপ কুমার দেব শনিবার নাম না করে অপর নেতা রতন দাসকে আক্রমণ করেন। উনি নাকি সভাপতিকে অমান্য করে এলাকায় বিভিন্ন কমিটি করার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মীদের বিভ্রান্ত না হতে আহবান রাখেন সভাপতি।
উল্লেখ্য, দিলীপ কুমার দাসের নেতৃত্বে যেখানে ২০১৮ সালে ভোট ছিল ৮০৫টি ২০১৯ সালে লোকসভা ভোটে তা বেড়ে হয় ৮৪৯৯টি। পাশাপাশি ২০১৯ এর উপ নির্বাচনেও ৯১০৬ টি ভোট কংগ্রেসের ঘরে এসেছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*