তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে বেআইনি ভাবে শান্তি প্রদান করার অভিযোগ আনন্দ মার্গ প্রাইমারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ জুলাই || তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাইস্থিত আনন্দ মার্গ প্রাইমারি স্কুলের এক শিক্ষক তৃতীয় শ্রেণী তে পড়ুয়া এক ছাত্রকে বেআইনি ভাবে শান্তি প্রদান করার অভিযোগ তুলে স্কুল পড়ুয়া ছাত্রের পরিবারের লোকজনের তরফ থেকে সোমাবার।
উল্লেখ করা যায় গত কয়েকদিন পূর্বে তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাইস্থিত আনন্দ মার্গ প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেনিতে পড়ুয়া এক ছাত্র আদিত্য দাসকে শাস্তি প্রদান স্বরুপ কান ধরিয়ে উঠ বস করায় স্কুলের এক শিক্ষক উওম সরকার। এতে করে স্কুল পড়ুয়া ছাত্র আদিত্য দাসের পায়ে আঘাত পায়। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজনের ছাত্রটিকে অর্থাৎ আদিত্য দাসকে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে এক মাসের জন্য বিশ্রামের পরামর্শ দেন। সোমবার এমনটাই অভিযোগ তুলে সেই স্কুল পড়ুয়া ছাত্র আদিত্য দাসের পরিবারের লোকজনের তরফ থেকে। পরে গোটা বিষয়টিকে নিয়ে আদিত্য দাসের পরিবারের লোকজনেরা তুইসিন্দ্রাইস্থিত আনন্দ মার্গ প্রাইমারি স্কুলের ইনচার্জ স্বপন গ্রুপের সাথে কথা বলে এবং গোটা বিষয়টিকে অবগত করেন। স্কুল পড়ুয়া ছাত্রের বাবা শ্যামল দাসের অভিযোগ এভাবে আদিত্য দাসকে বেআইনিভাবে শাস্তি প্রদান করা ঠিক হয়ন । তিনি জানান, সেই শিক্ষক উত্তম সরকারের বিরুদ্ধে যেন স্কুল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এদিকে স্কুলের ইনচার্জ স্বপন গ্রুপ সেই ছাত্রের বাড়িতে যান ছাত্রের শারীরিক অবস্থার খোজ খবর নিতে। এ ব্যাপারে স্কুলের ইনচার্জ জানান, সেই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন স্কুলের এস এম সি কমিটি। এখন এটাই দেখার বিষয় সংবাদ পরিবেশন করার পর স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*