আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || রবিবার সকালে ডি ওয়াই এফ আই পূর্ব আগরতলা এবং দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে সাত দফা দাবিকে সামনে রেখে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ’র যুব মিছিল করা হয় আগরতলা রাজপথে। এদিন মিছিলটি আগরতলা কামান চৌমুহনীর সামনে থেকে শুরু হয় ধলেশ্বর এলাকায় এসে শেষ হয়।
