অগ্নি নির্বাপক দপ্তরে চাকুরি দেবার নাম করে অর্থ আদায়ের অভিযোগে আটক এক ব্যক্তি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুলাই || চাকুরি দেবার নাম করে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক কর মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিন জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখের বাসিন্দা বিপুল সরকার সোমবার বীরচন্দ্র মনু তাঁত শিল্প অফিসে কর্মরত আগরতলা-হাপানিয়া এলাকার বাসিন্দা তপন দেবনাথকে শান্তিরবাজার মহকুমার মনপাথর এলাকায় আটক করে। অভিযোগ তপন দেবনাথ ফায়ার সার্ভিসের চাকুরি দেবার নাম করে বিগত ৭ বছর আগে ঋষ্যমুখের বাসিন্দা বিপুল সরকারের পিতার কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তী সময় ৩ হাজার টাকা বিপুল সরকারকে ফিরিয়ে দেয় বলে জানা যায়। বিপুল সরকারের অভিযোগ, তপন দেবনাথ চাকুরির নাম করে ১ লক্ষ ১৭ টাকা নিয়ে এখনো পর্যন্ত ফিরিয়ে দেয়নি। টাকা চাইলে নানান তালবাহানা করে বলে অভিযোগ। বিপুল সরকার বিএ পাশ করে বর্তমানে সংসার চালানোর জন্য বাসের ড্রাইভার হিসাবে কাজ করছে। সোমবার মনপাথর এলাকায় তপন দেবনাথকে হাতে পেয়ে টাকা ফিরে পাবার আশায় তপন দেবনাথকে আটক করে মনপাথর ফাঁড়ী থানার পুলিশের হাতে তুলে দেন। বিপুল সরকার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বর্তমানে নিরাপত্তাহিনতায় ভূগছে বলে জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*