আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || মঙ্গলবার দু’দিনের রাজ্য সফরে এসেছিলেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন ভি এল সন্তোষ সহ কেন্দ্রীয় টিম। বুধবার রাজ্য অতিথিশালায় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) ভি এল সন্তোষ, সর্বভারতীয় সম্পাদক বিনোদ সোনকর এবং আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথ শর্মা উপস্থিতিতে বিজেপি ত্রিপুরা প্রদেশের সমস্ত এম ডি সি’দের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আগামীদিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি এদিন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) আদরনীয় শ্রী বি.এল সন্তোষ জী, সর্বভারতীয় সম্পাদক বিনোদ সোনকর এবং আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথ শর্মার উপস্থিতিতে সোশ্যাল মিডিয়া, আইটি এবং মিডিয়া ডিপার্টমেন্টের ইনচার্জ এবং কো-ইনচার্জদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই দুই সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় টিম ছাড়াও উপস্থিতি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক প্রমুখ।
