জাতীয় ডেস্ক ।। চেন্নাই কর্তৃপক্ষ কর আদায় করতে এবার হিজড়াদের ব্যবহার করবে। এমনই পরিকল্পনা তাদের। কেননা চেন্নাই সিটি করপোরেশন একটি পাঁচতারা হোটেলের বকেয়া কর আদায়ে হিজড়াদের একটি দল পাঠিয়ে সফল হয়েছে। এরপরই এ ধরনের কাজে হিজড়াদের লাগানোর কথা ভাবছে কর্তৃপক্ষ।
হিল্টন চেন্নাইয়ের সবচেয়ে দামি ও বিলাসবহুল হোটেলগুলোর একটি। সিটি করপোরেশনের সঙ্গে এ হোটেল কর্তৃপক্ষের বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই। বারবার তাগাদা দেয়ার পরও হিল্টন প্রায় ৩৪ লাখ রুপি বকেয়া কর মেটায়নি।
তাই চলতি সপ্তাহে চেন্নাই সিটি করপোরেশন একদল হিজড়াকে ভাড়া করে ওই হোটেলের সামনে হাঙ্গামা করতে পাঠায়। হিজড়ারা ঢাকঢোল নিয়ে গিয়ে হোটেলের সামনে গানবাজনা আর চেঁচামেচি শুরু করার মিনিটকয়েক পরেই বিব্রত হোটেল কর্তৃপক্ষ পুরো কর মিটিয়ে দেয়।
এরই মধ্যে চেন্নাই সিটি করপোরেশন বিভিন্ন সংস্থার বকয়ো কর আদায়ে হিজড়াদের কাজে লাগানোর পরিকল্পনা করছে। কিন্তু দীর্ঘমেয়াদে তাতে হিজড়াদের কোনো লাভ হবে কিনা তা নিয়ে ভারতের মানবাধিকার কর্মীরা একমত হতে পারছে না। সূত্র : বিবিসি।
