আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || স্বাধীনতা ৭৫’তম বছর পূর্তি উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরার এন এস এস’র উদ্যোগে এক র্যালি এবং স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচীর আয়োজন করা হয়। রবিবার আগরতলার আশ্রম চৌমুহনী এলাকায় এন এস এস’র উদ্যোগে আয়োজিত এই র্যালি এবং স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের এন সি সি’র অধিকর্তা চিত্তরঞ্জন ভৌমিক সহ এন এস এস’র সদস্যরা।
