আপডেট প্রতিনিধি, বিশালগড়, ০১ আগস্ট || সোমবার সাত সকালে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনা বিশালগড় থানাধীন হরিশনগর চা বাগান সংলগ্ন রেল ব্রিজ এলাকায়। জানা যায়, মৃত যুবকের নাম সূর্য পাল। বাড়ী দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদ ব্লকের দক্ষিণ কালাপানিয়ায়। জানা যায়, পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
