আপডেট প্রতিনিধি, বিশালগড়, ০২ আগস্ট || বিশালগড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এ বছরও বার্ষিক স্মরণিকা প্রকাশিত হয় মঙ্গলবার। বিশালগড়স্থিত স্থানীয় শুভদীপ কনফারেন্স হলে বিকাল তিনটায় অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ, ভাইস চেয়ারপার্সন সুশান্ত দের, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশালগড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় সুব্রত সাহার মাতৃদেবী মায়ারানী সাহা, প্রেস ক্লাবের বলিষ্ঠ সাংবাদিক সাধন দেবনাথ, বিশালগড় প্রেস ক্লাব সভাপতি ভবতোষ ঘোষ। অনুষ্ঠানের শুরুতেই পুষ্পস্তবক ও উত্তর দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজন্মের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি। বিশালগড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় রঞ্জিত কুমার দেবনাথ ও সুব্রত সাহার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করে তাদের আত্মার উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশালগড় তথ্য সংস্কৃতির দপ্তরের কর্মীরা। এরপর স্বাগত ভাষণ রাখেন বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিশালগড় পেস ক্লাবের কোন স্থায়ী ঠিকানা নেই, সম্পাদকের এই বক্তব্যের পর উপস্থিত অতিথিরা ও বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে তাদের বক্তব্য আলোচনা করেন। সবশেষে সমাপ্তি ভাষন রাখেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ। ২০০৮ সালে বিশালগড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠা হয়। এরপর থেকে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক স্মরণিকা প্রকাশ হয়ে থাকে।
