মন্ত্রী, বিধায়ক, দলীয় কর্মী, জনজাতি বিধায়ক সহ এম ডি সি’দের নিয়ে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাংগঠনিক বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || আগামী ২০২৩’র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের অক্সিজেন দিতে দু’দিনের সফরে রাজ্যে এসেছেন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রাজ্যে এসে রবিবার দুপুরে তিনি রাজ্য অতিথিশালায় মন্ত্রী, বিধায়ক সহ দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। পরে জনজাতি বিধায়ক এবং এম ডি সি’দের সাথে বৈঠক করে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
উল্লেখ্য, বৈঠকের আগে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য মন্ত্রী বিধায়কেরা বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পাস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*