আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || খোয়াইস্থিত সোনাতলা বাজারে চানু দাস ও উনার ছেলে পাপাই দাসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবার খোয়াই ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাসের নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খোয়াই থানা ঘেরাও করা হয়। পরবর্তী সময় রাখু দাস সহ সকল ছাত্র-যুব কর্মীরা আহত চানু দাসের বাড়িতে গিয়ে দেখা করেন ও উনার দ্রুত আরোগ্য কামনা করেন।
