আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর || রবিবার আগরতলার হারাধন সংঘ ক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলার প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে মোট ৫০ জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায়।
এদিন ভাষণের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদানে ক্লাব গুলিকে এগিয়ে আসার জন্য আহবান করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সমাজের প্রতি দায়বদ্ধ এমন ভালো মানুষদের ক্লাবের দিকে আকৃষ্ট করতে হবে। সমাজ পরিবর্তনে ক্লাবগুলির বিশাল ভূমিকা রয়েছে। সমস্ত অংশের মানুষের বিশ্বাস অর্জন করতে হবে ক্লাবগুলিকে। যাতে মানুষ নিরাপদে থাকতে পারে। তিনি বলেন, সেবামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে সামাজিক সংস্থাগুলিকে। স্বেচ্ছা রক্তদান ও অন্যান্য সামাজিক কাজকর্মের পাশাপাশি নেশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ক্লাবগুলিকে। সকলে মিলে নেশার বিরুদ্ধে নজরদারি বাড়াতে হবে। আইন শৃঙ্খলা নিয়ে কোন আপোষ করবে না সরকার। নেশার বিরুদ্ধেও কোন প্রকার আপোষ হবে না বলে জানান মুখ্যমন্ত্রী।
