আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর || আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে নানা বিষয় নিয়ে ময়দানে নামলো আগরতলা পুর নিগম। আগরতলায় দূর্গা পূজোর বিজয় দশমীকে কেন্দ্র করে আগরতলা দশমীঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জন করা হয়ে থাকে। আগরতলা দশমীঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রবিবার দুপুরে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
