আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর || ১লা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় পোষণ মাস। একমাস ব্যাপি এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন আগরতলা উমাকান্ত ময়দান সামনে থেকে এক র্যালি শুরু হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকীর সামনে এসে শেষ হয। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার, অধিকর্তা সিদ্ধার্থ শিব জাসওয়াল সহ পশ্চিম ত্রিপুরা জেলার অঙ্গনওয়াড়ী কর্মীরা।
