আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর || ১০,৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকরা আগরতলা প্রেস ক্লাবে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। আগামী ৯ই সেপ্টেম্বর সারা রাজ্যব্যাপী বিদ্যালয়ে চল অভিযান করবেন বলে জানান তারা। সেই সময় তাদের চাকরিতে যোগদানে যদি কোন প্রধানশিক্ষক বাঁধার সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে নিকটবর্তী থানায় এফআইআর করবেন তারা বলে জানান। পাশাপাশি শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাতে যে ১৪ তারিখের সময়সীমা বেধে দিয়ে এসেছিল ১৪ তারিখ সেই বিষয়ে জানতে আবার শিক্ষা দপ্তরে যাবেন তারা জানান আজ এই সাংবাদিক সম্মেলনে।
