আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || টাউন বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ৫০নং বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠান শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সাধারণ সম্পাদক কিশোর বর্মন, জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং সকল স্থানীয় কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কী বাত” অনুষ্ঠান শ্রবণে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিবসের বিশেষ দিনে অনুষ্ঠিত এই ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিটি কথাই ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক বলে পরে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী।
