বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ সেপ্টেম্বর || বর্তমান সময়ে দাড়িয়ে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে নেশার কবলে পরে নষ্ট হয়ে যাচ্ছে যুবসমাজ। নেশার সামগ্রী ক্রয় করার অর্থ যোগান দিতে প্রতিনিয়ত চুরি সংগঠীত করে যাচ্ছে নেশাগ্রস্থ যুবকরা। এরইমধ্যে সোমবার মৃত ছাগল চুরি করে এনে শান্তিরবাজার মাংস বাজারে বিক্রি করতে আসে দুই উপজাতি যুবক। মৃত ছাগল বিক্রি করতে আসাকে কেন্দ্র করে সন্দেহ জাগে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। পরবর্তীসময় দুই উপজাতি যুবককে আটক করে খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়। ঘটনার খবর পেয়ে বাজারে কর্তব্যরত আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালাচে দুই যুবকের নিকট কিছু সংখ্যক নেশার কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করে। পরবর্তী সময় দুই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে শান্তিরবাজার থানায় নিয়ে যাওয়া হয়। অপরদিকে একইদিনে প্রকাশ্যদিবালোকে সুগারমিল এলাকায় একটি মাংস দোকানে চুরি করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের হাতে আটক হয় এক যুবক। পরবর্তীসময় ঐ যুবককে স্থানীয় ব্যাবসায়ীরা পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, যুবকটি নেশাগ্রস্থ অবস্থায় ছিলো।
