সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর || সরকার এত সব সুযোগ সুবিধা জনগণের জন্য প্রদান করে থাকলেও ঠিকাদার বাস্তবে সঠিক কাজ করছে না বলে অভিযোগ। সরকার গীরিবাসীদের উন্নয়নের জন্য নানা প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলেছে। এরই অঙ্গ হিসেবে এ ডি সি এলাকায় অটল জল ধারা প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। এমন একটি কাজ হচ্ছে প্রত্যন্ত এলাকা মুংগিয়াকামি ব্লকের অধীন এবং তেলিয়ামুড়া ডি ডাব্লিউ এস ডিভিশনের অন্তর্ভুক্ত চরন মনি রিয়াং পাড়া এলাকায়। অভিযোগ, এলাকায় অটল জল ধারার প্রকল্পের যে কাজ চলছে অতি নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ কাজের দ্বায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বা যারাই আছেন তারা কেও কাজের জায়গায় আসেন না। বরং স্থানীয় অনভিজ্ঞ দ্বায়িত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। স্থানিয় মানুষের অভিযোগ সুত্রে জানা যায়, কাজের শুরু থেকেই গুনগত মান বজায় রেখে কাজ হচ্ছে না। এখন স্থানীয়রা পুনরায় সঠিক ভাবে কাজ করার দাবী তুলেন।
