বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ সেপ্টেম্বর || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুন করতে। রাজ্য সরকারের এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তর। বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাসের উদ্দ্যোগে কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে বর্তমান সময়ে দাড়িয়ে আনারস চাষের উপর গুরুত্ব দিয়েছে। এরমধ্যে অসময়ে আনারস চাষ ও বারোমাস কিভাবে আনারস চাষ করা যায় তা নিয়ে বগাফা কৃষি তত্বাবধায়েক অধীনে থাকা ৭৫ জন কৃষককে বাছাই করে বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠীত হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভার মাধ্যমে কিভাবে বারোমাস আনারস চাষ করা যায় তা নিয়ে কৃষকদের সামনে আলোচনা করলেন কৃষি দপ্তরের আধিকারিকরা। তার পাশাপাশি যে সকল কৃষকের বর্তমান সময়ে আনারস বাগান রয়েছে তাদের আনারস চাষে সমস্ত প্রকার ঔষধ দিয়ে সাহায্যের হাত বারিয়ে দেবেন বলে জানান কৃষি দপ্তরের তত্বাবধায়ক। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগাফা কৃষি দপ্তেরর তত্বাবধায়ক সুজিত কুমার দাস, বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার, বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস। তিনি এই কর্মসূচীর পাশাপাশি শান্তিরবাজার মহকুমার যে সকল কৃষক কৃষান সন্মাননিধি পাচ্ছেন তাদের প্রতি বিশেষ বার্তা দেন। বর্তমান সময়ে বগাফা কৃষি তত্বাবধায়কের অধীনে ১১,৬৫২ জন কৃষক কৃষান সন্মাননিধির টাকা পাচ্ছেন। এরমধ্যে ৪,৬৯৫ জন কৃষক আধার কার্ড ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে যুক্ত করেননি ও ৩,৭৮৭ জন কৃষকের লেন্ড ডকুমেন্টস পেন্ডিং রয়েছে। এই সকল কৃষকরা ই কে ওয়াই সি ও লেন্ড ডকুমেন্টস সঠিকভাবে সাবমিট না করলে আগামী কিছুদিনের মধ্যে কৃষান সন্মাননিধির ১২’তম কিস্তির টাকা পাবেন না। এই সকল কাগজপত্র সঠিক করার জন্য আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীম বেধে দেওয়া হয়েছে। এরমধ্যে সকল কৃষকদে কাগজপত্র সঠিক করার জন্য বিশেষ আহব্বান জানান বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস। কৃষি দপ্তর কতৃক আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
