আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর ||
শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে শনিবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে সাংবাদিকদের মতবিনিময় করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি শারদীয় দূর্গোৎসবের প্রাক মূহুর্তে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার প্রকৃত অর্থে সংবাদ বান্ধব। সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের হেনস্থা কোনভাবেই কাম্য হয়। কোথাও সাংবাদিক হেনস্থার খবর পেলেই সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়নমূলক খবরগুলিকেও অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে সংবাদ মাধ্যমগুলির। ইতিবাচক খবরের সাথে সাথে সরকার বা প্রশাসনের ভুলত্রুটিগুলিও ধরিয়ে দেবেন আপনারা। যাতে স্বচ্ছতার সাথে প্রশাসনিক কাজ দ্রুত রূপায়িত করা যায় বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। মতবিনিময়ের পর সাংবাদিকদের সাথে ফোটো স্যাশানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
