আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর ||
মহাষষ্ঠীর সন্ধ্যায় রাজধানীর ওএনজিসি কমপ্লেক্সে ওএনজিসি সার্বজনীন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই উপলক্ষে আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন পূজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, দেশ ও রাজ্যের সার্বিক ক্ষেত্রে উন্নয়নে কাজ করার পাশাপাশি ওএনজিসি সামাজিক কাজেও বিশেষ অবদান রেখে চলছে। কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ওএনজিসি। মুখ্যমন্ত্রী বলেন, সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একে অপরের সঙ্গে জুড়ে থাকতে পারি। এটাই ভারতের উল্লেখযোগ্য দিক। তিনি বলেন, পুজোর এই কটা দিন সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক। দশভুজা মায়ের আশীর্বাদে সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক।এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়িকা মিমি মজুমদার।
