দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী ।। অনিল সরকার, শ্রীশ ভট্টাচার্যের মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগেই CPI(M)-র দীর্ঘ দিনের যোদ্ধা সুধীর দাসের প্রয়াণের ফলে দলীয়স্তরে সর্বত্র শোকের পরিবেশ। ছাত্র সংগঠন থেকে শুরু করে তৃণমূলস্তর থেকে উঠে আসা প্রয়াত সুধীর দাস মন্ত্রীত্ব থেকে দলীয় বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ভূমিকা পালন করে গেছেন। সুরমা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির যুগ্ম সম্পাদক সুধীর দসের প্রয়াণ বিশেষ করে তপশিলী জাতি গোষ্ঠির মানুষের অপূরনীয় ক্ষতি হিসেবেই বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য মাথার যন্ত্রনা নিয়ে উন্নত চিকিৎসার জন্য দিল্লীর এইমসে চিকিৎসা চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সে মৃত্যু বরন করেন সুধীর দাস। ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন। ত্রিপুরা CPI(M) রাজ্য সম্পাদক মন্ডলী শ্রী দাসের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছে, ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় কমিটির তরফে সুধীর দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে গভীর সমবেদনা জানানো হয়েছে।
সুরমা তপশিলী জাতি সংরক্ষিত আসনের বিধায়কের মৃত্যুতে এলাকার দলীয় স্তরে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় ভাবে তপশিলী জাতি সম্প্রদায় সহ পিছিয়ে পড়া মানুষের লড়াইয়ে প্রয়াত সিধীর দাসের মৃত্যুকে অপূরনীয় ক্ষতি হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে সাধারন জন হারিয়েছে তাদের কাছের মানুষকে।
প্রায়াত বিধায়ক সুধীর দাসের মরদেহে পুস্পারঘ্যে শ্রদ্ধা জানানো হয় জেল রোডে। CPI(M)-র পক্ষে প্রয়াত সুধীর দাসের শেষ বিদায়ের ব্যবস্থায় হাত লাগিয়েছেন সুরমার নেতানেত্রী আর দলীয় কর্মীরা।
