বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ ফেব্রুয়ারী || শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও শান্তিরবাজার মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিপুল দাসের অক্লান্ত পরিশ্রমে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে সুষ্ঠভাবে ভোট গ্রহনের পক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২রা মার্চ শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে দুই বিধানসভা কেন্দ্রের ভোট গণনার কাজ হবে। এই ভোট গণনায় ও ভোট গণনার পরবর্তী সময় যেন সকলে সুষ্ঠভাবে চলাফেরা করতে পারে ও যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তারই প্রয়াসে সোমবার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যোগে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রথমদিকে ভোট গণনার দিন কি কি করনীয় ও প্রয়োজন তা নিয়ে সকলকে সচেতন করেন মহকুমা শাসক। ভোটগণনার বিভিন্ন বিধিনিষেধগুলো সম্পর্কে সকলকে সচেতন করেন। এই আলোচনাসভার মাধ্যমে মহকুমা শাসক জানান, ভোটে জয় পরাজয় থাকবে। এক দল জয়লাভ করবে ও বাকি তিন দল পরাজয় হবে। যে দল জয়ী হোকনা কেন তারা যেন কোনো প্রকারের আশান্তিকর পরিবেশের সৃষ্টি না করে তার জন্য বিশেষ আহব্বান জানান। মহকুমাশাসক সকল দলের নেতৃত্বদের প্রতিবিশেষ আহব্বান জানান যাতে করে রাজনৈতিক প্রতিহিংসার জেরে লোকজনের উপার্জনের মূল উৎস রাবার বাগান ধ্বংস না করা হয়। তার পাশাপাশি পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলা, বিষ দিয়ে গবাদিপশু মেরে ফেলা এইধরনের অপ্রতিকর ঘটনা না ঘটায়। লোকজনদের রক্ষনার্থে কাজ করে যাবে প্রসাশন। সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের ঐক্যবদদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে থেকে কাজ করার বিশেষ আহব্বান জানাননো হয়। শান্তিরবাজারের লোকজন আশাবাদী মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও অতিরিক্ত মহকুমা শাসক বিপুল দাসের প্রচেষ্টায় শান্তিরবাজার মহকুমায় কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা ঘটবে না। সকলের উনাদের প্রতি গভীর আস্থা রয়েছে।
