সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ মার্চ || ভোট গণনা চলাকালীন রাজনৈতিক প্রতিহিংসায় জ্বলেছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকায।তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় বিজেপি’র মন্ডল কার্যালয়ে হামলা চালাচ্ছিল কয়েকজন দুস্কৃতিকারী। তখন খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা ঘটনাস্থলে গিয়ে থামাতে গেলে তিপ্রা মথার সমর্থকদের হাতে আক্রান্ত হন তিনি। উনার মাথা ফেটে যায়, সেই সাথে উনার দেহরক্ষীরাও আক্রান্ত হয়।
