নিয়ন্ত্রণ হারিয়ে নিজ বাইক নিয়ে দূর্ঘটনাগ্রস্ত এক মাঝ বয়সি যুবক

সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ মার্চ || নিয়ন্ত্রণ হারিয়ে নিজ বাইক নিয়ে দূর্ঘটনাগ্রস্ত এক মাঝ বয়সি যুবক। ঘটনা বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টা নাগাদ আসাম-আগরতলা জাতীয় সড়কে হাওয়াইবাড়ি এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ তেলিয়ামুড়া দমকল দপ্তরে খবর আসে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় এক যুবক নিজ বাইক নিয়ে দূর্ঘটনাগ্রস্ত হয়ে পরে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে TR01R7884 নাম্বারের বাইক চালক জীবন কুমার ঘোষকে আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, আহত বাইক চালকের চিকিৎসা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*