সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ মার্চ || কোনো রকম সন্ত্রাসকেই আর বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারী দিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। সোমবার দুপুর ১টায় তেলিয়ামুড়া মণ্ডল অফিসে সাংবাদিক বৈঠক করে বিধায়িকা আরো হুশিয়ারি দিয়ে বলেন, আমরা জানি দলে কিছু বেনোজাল ঢুকেছে। পুলিশ এবং প্রশাসনকে বলা হয়েছে শক্ত হাতে এর মোকাবিলা করার জন্য। সাংবাদিক বৈঠকে কল্যাণী রায় আরও বলেন, তেলিয়ামুড়াবাসী আমাদের দায়িত্ব দিয়েছে। এখন আমাদের লক্ষ ২০২৮ সালের মধ্যে তেলিয়ামুড়াকে মডেল শহরে পরিণত করা।
সাংবাদিক সম্মেলনে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি তেলিয়ামুড়া নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান নিতীন কুমার সাহা, মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, বিজেপি জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা প্ৰমুখ।
এদিনের সাংবাদিক সম্মেলনের শেষে বিধায়িকা কল্যানী রায় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে ক্ষতিয়ে দেখেন। এদিন তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
