দ্বিতীয় বার সরকার গঠনের প্রস্তাব নিয়ে রাজভবনে পরিষদীয় দলের নেতা ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ || পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হবার পর রাজভবনে গিয়ে রাজ্যের রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের সাথে সাক্ষাৎ করেন দ্বিতীয় বারের ভাবি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার সন্ধ্যায় সরকার গঠনের প্রস্তাব নিয়ে রাজভবনে যান পরিষদীয় দলের নেতা ডাঃ মানিক সাহা এবং বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সেখানে গিয়ে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর হাতে তুলে দেন প্রস্তাবপত্র। এই প্রস্তাবপত্রে বিজেপি’র সমস্ত বিধায়ক-বিধায়িকাদের স্বাক্ষরের পাশাপাশি  রয়েছে শরিক দল আইপিএফটি’র জয়ী বিধায়ক শুক্লা চরণ নোয়াতিয়ার স্বাক্ষর।
উল্লেখ্য, আগামী ৮ই মার্চ শপথ নেবেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীসভার সদস্যরা। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু কেন্দ্রীয় নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*