সন্ত্রাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টে যাবে ত্রিপুরা হিউম্যান রাইটস্ অরগানাইজেশান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার সন্ত্রাস চলছে। এখন পর্যন্ত এক হাজারের অধিক সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যে। যাদের সাথে এই ঘটনা গুলি সংঘটিত হয়েছে তাদের সকলকে তথ্য লিপিবদ্ধ করার জন্য আহ্বান করে ত্রিপুরা হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ বলেন, যারা সন্ত্রাসের শিকার হয়েছেন তাদের তথ্য লিপিবদ্ধ করে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাই কোর্টের নজরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা হিউম্যান রাইটস্ অরগানাইজেশান। তিনি জানান, আইনিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে হিউম্যান রাইটস্ অরগানাইজেশান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*