মন্ত্রীত্ব হারালেন ৪ বিধায়ক, নতুন মন্ত্রীত্ব পেলেন ৪ জন, ১টি আসন পেয়েই আইপিএফটি থেকে মন্ত্রী হলেন নোয়াতিয়া

মন্ত্রীসভার সদস্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয়বারের মতো ত্ৰিপুরার বিজেপি জোট-০২ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ ত্রিপুরা মন্ত্রীসভা সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৯ জন।
ত্ৰিপুরার বিজেপি জোট-০২ সরকারের ৯ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেলো ৪ জন নতুন মুখ। এরা হলেন বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, টিঙ্কু রায় এবং শুক্লাচরণ নোয়াতিয়া। এরমধ্যে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিজেপি’র জোট শরিক আইপিএফটি দল থেকে জয়ী হয়েছিলেন। ১টি আসনেই জয়ী হয়েছিল আইপিএফটি।
অপরদিকে ত্ৰিপুরার পূর্ববর্তী বিজেপি সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন ৪ জন মন্ত্রী। এরা হলেন রাম প্রসাদ পাল, ভগবান চন্দ্র দাস, মনোজ কান্তি দেব, রামপদ জমাতিয়া।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ ত্রিপুরা মন্ত্রীসভা সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৯ জন মন্ত্রী। এরা হলেন রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, সান্ত্বনা চাকমা, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, টিঙ্কু রায় এবং শুক্লাচরণ নোয়াতিয়া। এদের সকলকেই পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*