বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ মার্চ || ভারতীয় মজদুর সংঘের দক্ষিন জেলার শান্তিরবাজার মহকুমার উদ্দ্যোগে শুক্রবার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য সহ ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তারা। অনুষ্ঠানের মাধ্যমে শান্তিরবাজার পৌর এলাকায় যে সকল কর্মীরা সাফাইর কাজে নিযুক্ত রয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া নারী দিবসের বিভিন্ন দিকগুলো সম্পর্কে আলোচনা করেন ও সকল নারীদের সন্মান প্রদানের জন্য বিশেষ আহব্বান জানান। মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া জানান, বিগত ২৫ বছরে বাম আমলে নারীদের উপর যে পরিমানে অত্যাচার করা হতো বর্তমান ২০১৮ সাল থেকে বিজেপি ও আই পি এফ টির জোট আমলে তা শুন্যে এসে পৌঁছেছে। ভারতীয় মজদুর সংঘ কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
