বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ মার্চ || দীর্ঘ অনেক বছর পরে বাম অপশাসন থেকে মুক্তি পেলো জোলাইবাড়ীবাসী। জোলাইবাড়ী বিধানসভায় মুক্তির কান্ডারী হিসাবে কাজ করে গেছেন মন্ডল সভাপতি অজয় রিয়াং। উনার অক্লান্ত পরিশ্রমে পরিবর্তনের আনন্দে মাতোয়ারা হয়েছেন জোলাইবাড়ীবাসী। একইসাথে দুইটি আনন্দে মাতায়ারা হলেন জোলাইবাড়ীবাসী। প্রথম আনন্দ হলো জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে বাম অপশাসন থেকে মুক্ত করা ও দ্বিতীয় আনন্দ হলো প্রথমবারের মতো জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে কোনো মন্ত্রী পাওয়া। বিগত দিনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে কাউকে মন্ত্রী করা হয়নি। বর্তমান সময়ে বিজেপি আই পি এফ টি’র জোট সরকার জোলাইবাড়ীকে মন্ত্রী উপহার দিলো। এই আনন্দে মাতোয়ারা হয়ে শুক্রবার জোলাইবাড়ী কমিউমিটি হলে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনায় জোলাইবাড়ী বিজেপি’র যুব, এস সি, এস টি, ওবিসি, জনজাতি, মাইনোরিটি, মহিলা, কৃষান মোর্চা, ভারতীয় মজদুর সংঘ, দিব্যাঙ্গ সেলের উদ্দ্যোগে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
অপরদিকে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুক্তির কান্ডারী তথা মন্ডল সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়। অজয় রিয়াংকে উনার অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষ ধন্যবাদ জানান তার পাশাপাশি মন্ডলের সকল মোর্চার সদস্যদের ধন্যবাদ জানান মন্ত্রী। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুক্তির কান্ডারী তথা বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সহ সভাপতি চাথই মগ, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা, কৃষান মোর্চার মন্ডল সভাপতি সুজিত দে, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ বিজেপি’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা। সংবর্ধনা শেষে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান, নির্বাচনের পূর্বে তিনি যে সকল পতিশ্রুতি প্রদান করেছেন এখন তা বাস্তবে সফল করার সময় হয়েছে। জোলাইবাড়ী বিধানসভাকে মডেল বিধানসভা হিসাবে গঠন করবে বলে জানান মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া। সকলে আশাবাদী মন্ডল সভাপতি অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার যৌথ উদ্দ্যোগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র মডেল বিধানসভা হিসাবে গঠন হবে।
