আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ || ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বন্টন করা হল দপ্তর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টনের ক্ষেত্রে পুরনো মন্ত্রিদের দপ্তরগুলিতে বড়সড় রদবদল করে হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এক বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টনের কথা জানানো হয়েছে।
একনজরে কে পেলো কোন দপ্তরঃ
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাঃ স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা, পূর্ত, নগরোন্নয়ন, গ্রামোন্নয়ন এবং তথ্য ও সংস্কৃতি সহ বাকি সমস্ত অবণ্টিত দফতরের দায়িত্ব।
মন্ত্রী রতন লাল নাথঃ বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ এবং নির্বাচন দপ্তর।
মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ঃ অর্থ, পরিকল্পনা এবং তথ্য-প্রযুক্তি দপ্তর।
মিন্ত্রী সুশান্ত চৌধুরীঃ খাদ্য, জনসংভরণ ও ক্রেতা বিষয়ক এবং পরিবহণ ও পর্যটন দপ্তর।
মন্ত্রী সান্তনা চাকমাঃ শিল্প ও বাণিজ্য, কারা এবং ওবিসি কল্যাণ দপ্তর।
মন্ত্রী টিংকু রায়ঃ যুব ও ক্রীড়া বিষয়ক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তর।
মন্ত্রী বিকাশ দেববর্মাঃ জনজাতি কল্যাণ, হস্ততাঁত, হস্তকারু ও উদ্যান এবং পরিসংখ্যান দপ্তর।
মন্ত্রী সুধাংশু দাসঃ তপশীলি জাতি কল্যাণ, প্রাণিসম্পদ বিকাশ এবং মত্স।
মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়াঃ সমবায়, জনজাতি কল্যাণ (টিআরপি এবং পিটিজি) এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তর।
