পানীয় জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ মার্চ || মুঙ্গিয়াকামি আর ডি ব্লক এলাকার আঠারোমুড়া এডিসি ভিলেজের ৪৩ মাইল এলাকায় পানীয় জলের দাবীতে স্থানীয় জনজাতিরা জাতীয় সড়ক অবরোধ করে। সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে অবরোধ। অবরোধের খবর পেয়েই উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্দেশে মুঙ্গিয়াকামি ব্লকের বিডিও সুশীল রিয়াং ডি ডাব্লিউ এস দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে অবরোধস্থলে ছুটে যান। গাড়ী দিয়ে জল দেওয়া আব্যাহত রাখার প্রতিশ্রুতিতে অবারোধ মুক্ত হয় এবং পুনরায় জাতীয় সড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*